আয়কর প্রশ্নোত্তর

product 1

আপনার প্রতিভা প্রকাশের মাধ্যমে ঘরে বসেই আয় করুন প্রতিযোগিতায় জয়ী হয়ে, Income Tax Matters আয়কর বিষয়ে সবাই কে সচেতন করুন

দেওয়ানী প্রশ্নোত্তর

product 1

আপনার প্রতিভা প্রকাশের মাধ্যমে ঘরে বসেই আয় করুন প্রতিযোগিতায় জয়ী হয়ে, Civil Matters দেওয়ানী বিষয়ে সবাই কে সচেতন করুন

ফৌজদারি প্রশ্নোত্তর

product 1

আপনার প্রতিভা প্রকাশের মাধ্যমে ঘরে বসেই আয় করুন প্রতিযোগিতায় জয়ী হয়ে,Criminal Matters ফৌজদারি বিষয়ে সবাই কে সচেতন করুন

জেনে নিন কোন চুক্তিপত্র/দলিলে কত টাকার স্ট্যাম্প ব্যবহার করবেন?

Unknown | October 14, 2017 | 0 comments


আমরা প্রতিনিয়ত জমি-জমা ক্রয়/বিক্রয় বা অন্যান্য কাজের জন্য ষ্ট্যাম্প ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের অনেক সময় জানা থাকে না কোন দলিলে বা কোন কাজের জন্য কত টাকার ষ্ট্যাম্প ব্যবহার করতে হয়। সঠিক মূল্যমানের ষ্ট্যাম্প না ব্যবহার করার কারণে ষ্ট্যাম্পের কার্যকারিতা অনেকাংশে কমে যায়। নিম্নে কোন দলিলে কতটাকার ষ্ট্যাম্প ব্যবহার করতে হয় তার একটি বিবরণ দেওয়া হইল:-
১। রাজউকের প্লট এবং ট্যাক্সের দলিলের জন্য মূল্যের ওপর ২ শতাংশ টাকার সমমানের স্ট্যাম্প
২। ট্রাস্ট ডিড-ক্যাপিটাল দলিলের জন্য মূল্যের ওপর ২ শতাংশ টাকার সমমানের স্ট্যাম্প
৩। অছিয়তনামার কপির জন্য ৩০ টাকার স্ট্যাম্প
৪। নকলের কবলা দলিল, বন্ড, বণ্টননামা, সার্টিফাইড কপির দলিলের জন্য ৫০ টাকার স্ট্যাম্প
৫। অনুলিপি, খাস-মোক্তারনামা দলিলের জন্য ১০০ টাকার স্ট্যাম্প
৬। হলফনামা, বায়নার হলফনামা, হেবার ঘোষণাপত্র, নাদাবি পত্র, বাতিলকরণ দলিলের জন্য ২০০ টাকার স্ট্যাম্প
৭। চুক্তিনামা দলিল, অঙ্গীকারনামা, বায়নানামার দলিল, মেমোরেন্ডাম অব অ্যাগ্রিমেন্ট
৮। রিডেম্পশন, সোলেনামা বা আপসনামার দলিলের জন্য ৩০০ টাকার স্ট্যাম্প
৯। আমমোক্তারনামা দলিল এবং সাফকবলা দলিলের জন্য ৪০০ টাকার স্ট্যাম্প
১০। তালাকের হলফনামার দলিলের জন্য ৫০০ টাকার স্ট্যাম্
১১। পার্টনারশিপ বা অংশীদারি দলিলের জন্য ২০০০ টাকার স্ট্যাম্প
১২। মর্টগেজ বা বন্ধকের দলিল সম্পাদনের ক্ষেত্রে-
ক. এক টাকা থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ২০০০ টাকা
খ. ২০ লাখ এক টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত পাঁচ হাজার টাকার স্ট্যাম্প।
গ. এক কোটি এক টাকার ওপরের ক্ষেত্রে পাঁচ হাজার টাকার এবং প্রতি লাখের জন্য ২ শতাংশ হারে মোট টাকার মূল্যমানের স্ট্যাম্পে সম্পাদন করতে হবে।
২০১২-১৩ অর্থবছরের বাজেট অনুযায়ী, গত ১ জুলাই থেকে দলিল সম্পাদনের জন্য স্ট্যাম্পের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বাহালুল আলম বাহার প্রধান
এডভোকেট, জর্জ কোর্ট, ঢাকা।

Category:

আইনি প্রশ্নোত্তরে : smd Bayzid Hossain Helal . I'm administrator of smdbayzid.com .

0 comments

Thank you so much for your Message.